× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের গায়েবানা জানাজা

জাবি প্রতিনিধি।

১৯ অক্টোবর ২০২৪, ২১:০৬ পিএম

ছবিঃ জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসরায়েলের হামলায় শহিদ হওয়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাযে ইমামতি করেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তারেকুল ইসলাম।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ইয়াহইয়া সিনওয়ার ইজরায়েলের হামলায় গতকাল শহিদ হয়েছেন। তার এ মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়েবানা জানাজার ব্যবস্থা করেছি। আজ হোক বা কাল, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে। 

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.